বিএনপি নেতা শওকত মাহমুদ বহিষ্কার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-২১ ১৫:০৫:২২


দলের ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (২১ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক দলটির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করে।

এম জি