ষষ্ঠবারের মতো হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-২৭ ১৯:০৭:০২


কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় ষষ্ঠবারের মতো বাড়ানো হয়েছে। বাড়ানো সময় অনুযায়ী আগামী ৩০ মার্চ পর্যন্ত হজের নিবন্ধন চলবে।

সোমবার (২৭ মার্চ) নিবন্ধনের সময় বাড়িয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগের নির্বারিত সময় অনুযায়ী হজযাত্রী নিবন্ধের সময় আজ শেষ হওয়ার কথা ছিল।

জানা গেছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ১ লাখ ১৭ হাজার ৩৩৯ জন। এখনো ফাঁকা রয়েছে ৯ হাজার ৮৫৯ কোটা। এর মধ্যে সরকারিতে ফাঁকা ৫ হাজার ১০৮, বেসরকারিতে ৪ হাজার ৭৫১।

এএ