জবিতে ডাটা এনালাইসিস ট্রেনিং অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-২৯ ১২:৩৭:১৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আইকিউএসি শাখার আয়োজনে ডাটা এনালাইসিস উইথ এমএস এক্সেল শীর্ষক ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ল্যাবে এই ট্রেনিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আইকিউএসি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক অধ্যাপক ড. আইন-উল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সরোয়ার আলম এবং মডারেটর হিসেবে ছিলেন অতিরিক্ত পরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














