‘আ.লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন অবাধ-সুষ্ঠু হতে পারে না, এটা প্রমাণিত’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-৩১ ১২:৪৭:২৩


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন কখনো অবাধ-সুষ্ঠু হতে পারে না, এটা প্রমাণিত। তাই সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

বুধবার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অধিবেশনে বিএনপি মহাসচিব এমন মন্তব্য করেন।

তিনি বলেন, অংশগ্রহণমূলক ছাড়া কোনো নির্বাচন সংবিধানেই গ্রহণযোগ্য হবে না।

মির্জা ফখরুল বলেন, সারা বিশ্ব স্বীকার করে নিয়েছে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার জায়গা নেই। কারণ, ভিন্নমত সহ্যের মানসিকতা নেই শাসকদের। রাজনৈতিক আন্দোলনে সাংবাদিকদের আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি।

এম জি