‘আবারও ভোটারবিহীন নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-০১ ১৬:০০:০১


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গণতন্ত্র রক্ষায় লড়াই করছে বিএনপি। মিথ্যা মামলা মাথায় নিয়ে রাত-দিন কাজ করছে দলের কর্মীরা। তাই আবারও ভোটারবিহীন নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খাদ্য বিতরণ কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা আব্বাস জানান, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি। সুষ্ঠু নির্বাচন হলে সরকার বুঝতে পারতো, কার জনপ্রিয়তা বেশি।

এম জি