সরকার কখনোই বিদ্যুৎ ব্যবস্থার সমাধান করতে পারবে না: আব্দুর রব

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-০৪ ১১:৩০:৩৬


জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, বর্তমান সরকার আর কখনোই দেশের বিদ্যুৎ ব্যবস্থার সমাধান করতে পারবে না।

শনিবার (৩ জুন) সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সরকার বিরোধী কয়েকটি দলের জোট- গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তাঁর অভিযোগ, লুটপাটের মধ্য দিয়ে বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দেয়া হয়েছে।

আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে দেশের সাধারণ মানুষ বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকারের পদত্যাগ দাবিতে ঘোষিত কর্মসূচির বিস্তারিত জানান।

কর্মসূচি অনুযায়ী আগামী ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে দিনাজপুর পর্যন্ত রোডমার্চ করবে গণতন্ত্র মঞ্চ।

এম জি