স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট বিনিয়োগ সেবা গ্রহণ করতে হবে

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৬-০৭ ১৭:৩৯:১৭


বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফলের পরে প্রধানমন্ত্রী আমাদের সামনে স্মার্ট বাংলাদেশ ভিশন তুলে ধরেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান উপদান হলো স্মার্ট বিনিয়োগ ব্যাবস্থা, আর বিনিয়োগ সেবা কে স্মার্ট ভাবে প্রযুক্তিগত ডিজিটাইস করার জন্য কাজ করে যাচ্ছে বিডা।

তিনি বলেন, বিনিয়োগকারীদের স্বল্পসময়ে স্বল্পব্যায়ে স্বচ্ছ দ্রুত হ্যাসেল ফ্রি স্মার্ট বিনিয়োগ সেবা নিতে হলে বিডা ওএসএস ব্যাবহার করতে হবে, বিডা ওএসএস বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই ব্যাবহার করে বিনিয়োগকারীরা এই সেবা গ্রহণ করেতে পারেন।

বুধবার (৭ জুন) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)’র সার্বিক সহযোগীতায় সিলেটের হোটেল রোজ ভিউতে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সম্পর্কিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া।

উক্ত কর্মশালায়া সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান মিয়া। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট স্বর্ণলতা রায়। সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আফজাল রশীদ চৌধুরী। দি সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তাহমিন আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), সিলেট জাকারিয়া, এবং বিডার নির্বাহী সদস্য অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম।

এসময়ে তিনি বিনিয়োগকারীদের থার্ড পার্টি বাদ দিয়ে সরাসরি বিডা ওএসএস এর মাধ্যমে সেবা গ্রহণের আহবান জানান। এসময়ে তিনি বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় করেন, তাদের বিভিন্ন পরামর্শ প্রদান ও বিভিন্ন সুপারিশ গ্রহণ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে দি সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট তাহমিন আহমেদ বিডাকে ধন্যবাদ জানিয়ে বলেনকারীদের দীর্ঘদিনের দাবী ছিল বিনিয়োগের সার্থে একটি স্মাট ওএসএস ব্যবস্থার প্রবর্তন করা , বিডা তাদের কাজ করছে, এখন আমাদের বিনিয়োগের সেবাগুলো ওএসএস মাধ্যমে গ্রহণ করতে হবে এবং অন্য বিনিয়োগকারীদের উৎসাহিত করতে হবে।

কর্মশালায় বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম বিনিয়োগকারীদের সাথে মুক্ত আলোচনা পর্ব সঞ্চালনা করেন এবং বিনিয়োগকারীদের স্মার্ট বিনিয়োগ সেবা গ্রহণের পরামর্শ দেন।

কর্মশালায় সভাপতির বক্তব্যে বিডা কে ধন্যবাদ জানিয়ে সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান মিয়া বলেন “বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধিতে বিডার কার্যক্রম খুবই গতিশীল, চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে বিডা। বিডা ওএসএস বিনিয়োগকারীদের সর্বোচ্চ ডিজিটাল বিনিয়োগ সেবা প্রদান করে আসছে, তাই বর্তমান প্রযুক্তির সর্বোচ্চ ব্যাবহার করতে হবে।

উল্লেখ্য যে বিডা দেশি বিদেশি বিনিয়োগকারীদের অনলাইনে সেবা প্রদানের লক্ষ্যে বিগত ২৪ ফ্রেরুয়ারী ২০১৯ খ্রি: তারিখ চালুকৃত অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বর্তমানে বিনিয়োগকারীদের ২৪ টি সংস্থার ৭১ টি সেবা প্রদান করে আসছে, এছাড়া ৪৩টি সংস্থার সাথে সমঝোতা স্বারক স্বাক্ষর করেছে, অতিদ্রুত এসব সংস্থার সেবাসমূহ বিডা ওএসএসে যুক্ত হবে, অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের আওতায় বিভিন্ন সংস্থার ১৫০টির অধিক সেবা অনলাইনে দেয়ার পরিকল্পনা বিডার রয়েছে।

অনুষ্ঠানে শুরুতেই বিডা’র সিলেট বিভাগীয় পরিচালক জুলিয়া জেসমিন মিলি স্বাগত বক্ত্যব প্রদান করেন এবং বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় বিডা ওএসএস হালনাগাদ চিত্র তুলে ধরেন এবং ওএসএস পোর্টাল হতে সেবা প্রাপ্তির সার্বিক ধারনা প্রদান করেন।

এএ