জবিস্থ পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে মিমি ও মেহেদী
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-১১ ২০:০৬:২৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মুসকান মিমি (১৩ ব্যাচ) এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো: তানজিদ মেহেদী (১৩ ব্যাচ)।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো: লালচান (১৩ ব্যাচ)।
সভাপতি মুসকান মিমি বলেন, ৫৫০ কিলোমিটার দূরে নিজ পরিবারকে ছেড়ে এসে, আমার নতুন পরিবারের নাম পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ। এই আবেগময় সংগঠনের সভাপতির দায়িত্বপ্রাপ্ত হওয়ার ব্যপারটি আমার কাছে সত্যি অনেক আনন্দের ও গর্বের। আর যারা আমাকে এই স্থানের যোগ্য মনে করেছেন তাদের কাছে আমি আমার মন:কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনের সকলের স্বেচ্ছাসহায়তা ও অংশগ্রহণের মধ্য দিয়ে, আপনাদের বিশ্বাস রক্ষার্থে ও সংঠনের মান উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক তানজিদ মেহেদী বলেন, ভ্রাতৃত্বের বন্ধন, অটুট থাকুক চিরন্তন” এই স্লোগানকে সামনে রেখে কাজ করে চলছে পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সাংগঠনিক ধারাবাহিকতায় আজ নতুন কমিটি ঘোষণা হয়েছে। উক্ত কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার আমার শ্রদ্ধেয় শিক্ষক, উপদেষ্টা মন্ডলী ও সিনিয়রদের কাছে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সংগঠনের গতিশীলতা রক্ষায় শ্রম, সততা ও নিষ্ঠার সাথে নবনির্বাচিত কমিটির সকলকে সাথে নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন জেলা কল্যাণ সংসদের প্রধান পৃষ্ঠপোষক ও শিক্ষক উপদেষ্টা ড. মো: নাঈম আকতার সিদ্দিক ও ড. মো: শামীম আরা। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সংসদের ছাত্র উপদেষ্টা ও সাবেক সভাপতি মো: জিন্নাতুল ফেরদৌস জিন্না।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














