দুই ব্যাংকের বোনাস শেয়ার বিওতে প্রেরণ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-২৬ ১২:৩৪:৪০
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যংকের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- যমুনা ব্যাংক ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর , ২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ২৬ জুন বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে যমুনা ব্যাংক সাড়ে ২৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৮ শতাংশ বোনাস। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













