সূচকের উত্থানে কমেছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-০৪ ১৫:৪৪:১৬


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার (৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৩৪ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে আজ ডিএসইর অপর দুই সূচকও বেড়েছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ ২ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ০ দশমিক ৬৫ পয়েন্ট বেড়েছে।

সব সূচকের উত্থান হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে। আজ এক্সচেঞ্জটিতে মোট ৬০০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে (সোমবার) লেনদেন হয়েছিল ৬৭৯ কোটি ৭৩ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮১টি কোম্পানির শেয়ারদরই এদিন অপরিবর্তিত ছিল। অপরদিকে আজ ১২০টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, বিপরীতে কমেছে ৭৪ প্রতিষ্ঠানের শেয়ারদর।

এনজে