ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-১৬ ১৭:৪৭:০১
ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্লক মার্কেটে ৮৫টি কোম্পানির সর্বমোট ৬৬ লাখ ২৭ হাজার ১৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩২ কোটি ৫১ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রোববার (১৬ জুলাই) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটির ২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বীচের ২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আরডি ফুড।
এছাড়া, ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাক্টিভ ফাইন ১ কোটি ৮ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ১ কোটি ৮৫ লাখ, নাভানা ফার্মা ১ কোটি ৯ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ ৮৩ লাখ ও বিএটিবিসি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













