‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ পেল পুঁজিবাজারের ৯ প্রতিষ্ঠান

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৭-২৫ ২১:১৪:৫৩


পুঁজিবাজারের সেরা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বা ইন্টারমিডিয়ারিজদের পুরস্কৃত করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০২২ সালের কার্যক্রম পর্যালোচনা করে ৯টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ দেওয়া হয়।

স্টক ব্রোকার ও ডিলার, মার্চেন্ট ব্যাংকার এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি- এই তিনটি ক্যাটাগরিতে এ পুরষ্কার দেওয়া হয়।

স্টক ব্রোকার ও স্টক ডিলার ক্যাটাগরিতে প্রথম হয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড। এই ক্যাটাগরিতে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ ও ইসলামী ব্যাংক সিকিউরিটিজ। যুগ্মভাবে তৃতীয় হয়েছে শেলটেক ব্রোকারেজ ও ইমিনেন্ট সিকিউরিটিজ।

মার্চেন্ট ব্যাংকার ক্যাটাগরিতে প্রথম হয়েছে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে গ্রীন ডেল্টা ক্যাপিটাল ও এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

সম্পদ ব্যবস্থাপনা ক্যাটাগরিতে প্রথম হয়েছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। দ্বিতীয় হয়েছে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রতিষ্ঠানগুলোর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবায়াত-উল-ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

এএ