শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-০৯ ১৩:২৩:০৪
সরকার পতনে এক দফা দাবি আদায়ে আগামী শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ শাখা নগরীতে আলাদা আলাদা দুইটি গণমিছিল করবে।
বুধবার (৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এক দলীয় শাসন কায়েম করতে সরকার দেশের সংবিধান কাঁটছাট করেছে। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে লুট করেছে। বিচারব্যবস্থাকে দলীয়করণ করেছে। বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে। গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ সরকার।
মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে হামলা করছে পুলিশ। মিথ্যা মামলা দেয়া হচ্ছে। মামলা হামলা করে আন্দোলন দমানো যাবে না।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














