অসুস্থ হয়ে হাসপাতালের পথে খালেদা জিয়া
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-০৯ ১৯:৪৬:৩৮
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। বুকে ব্যথা অনুভব হওয়ায় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাসা থেকে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে সাবেক এই প্রধানমন্ত্রীকে বেশ কয়েকবার নানা অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














