স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-১১ ২০:১২:৪৬


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে ঢাকায় ফিরেছেন।

শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইটযোগে তিনি ঢাকায় পৌঁছান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানিয়েছেন।

সেতুমন্ত্রী গত ৯ আগস্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে সিঙ্গাপুর যান।

এএ