আওয়ামী লীগের অবস্থান গণতন্ত্রের বিপক্ষে: দুদু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-১৬ ১৫:২২:৪১
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে চলে না। এই দলটি সব সময় গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয়।
বুধবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া নাগরিক সংসদের উদ্যোগে তারেক–জুবাইদার রায় বাতিলের দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে বিচারের নামে অবিচার করা হয়েছে। একেবারেই একটা মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। আমি এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। অন্যায়ভাবে একটা ফরমায়েশি রায়ে বেগম খালেদা জিয়াকেও পাঁচ বছর ধরে জেলে রাখা হয়েছে। এই সাজা দেশের মানুষ মানে না।
তিনি বলেন, তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন। দেশের মানুষকে বাঁচানোর জন্য লড়াই করছেন। এ লড়াই চূড়ান্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মইনুদ্দিন মজুমদারের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলের সহতত্ত্ব বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান, জিয়া নাগরিক সংসদের সাধারণ সম্পাদক আসাদুল হক প্রমুখ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














