টিসিবির জন্য ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-১৬ ১৭:১৮:৫৪
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ পড়বে ১২৭ কোটি ৯৬ লাখ টাকা।
বুধবার (১৬ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) আমিন উল আহসান সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, টিসিবির জন্য ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে কেনা হবে। এতে খরচ হবে ১২৭ কোটি ৯৬ লাখ টাকা।
এ ক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়েছে ১৫৯ টাকা ৯৫ পয়সা, যা আগে ছিল ১৫৯ টাকা ৪৫ পয়সা।
এর আগে ৯ আগস্ট ২০২৩-২৪ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ১২৭ কোটি ৫৬ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














