প্রতারণার মধ্য দিয়ে চলছে রাষ্ট্র: মির্জা ফখরুল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-২২ ১৫:১১:৪৯
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ সরকারকে সরানোর ওপর জাতির অস্তিত্ব নির্ভর করছে।
তিনি বলেন, প্রতিটি মুহূর্তে প্রতারণার মধ্য দিয়ে রাষ্ট্র চলছে।
মঙ্গলবার (২২ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, জাতির সবচেয়ে বড় সংকটময় মুহূর্ত এখন। দেশের এমন ভয়াবহ অবস্থা বিএনপি কখনও কল্পনাও করেনি।
মির্জা ফখরুল বলেন, প্রতারক সরকার জাতিকে পুরোপুরি কারাগারে পরিণত করেছে। পশ্চিমা বিশ্ব ও ভারতকে জঙ্গিবাদ দেখাতে চায় সরকার। জঙ্গি বানিয়ে সরকার ফায়দা হাসিলের চেষ্টা করছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














