ক্ষমতার স্বপ্ন দেখিয়ে নেতা কর্মীদের জড়ো করছে বিএনপি: কাদের

আপডেট: ২০২৩-০৮-২৪ ১০:৫৪:৩২


বিএনপির কর্মসূচিতে পাশে নেই জনগণ। তাদের সম্পৃক্ততা ছাড়া আন্দোলনের সুনামি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ক্ষমতার স্বপ্ন দেখিয়ে নেতাকর্মীদের জড় করছে বিএনপি। যারা পিকনিক আর আনন্দফুর্তি করছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের জন্য যারা আজকে মায়াকান্না করছে তাদের মূল পরিকল্পনাই হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি। তাদের সাথে গণতান্ত্রিক শক্তির সহাবস্থান নেই।

এম জি