আওয়ামী লীগই জঙ্গি দল: আমির খসরু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-২৫ ১৭:২৩:৫০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঝড় তুফান বিএনপিকে রুখতে পারবে না। আন্দোলন চলবেই।
তিনি বলেন, জঙ্গি নাটক কেউ বিশ্বাস করে না। সেই দিন শেষ হয়ে গেছে। আওয়ামী লীগই জঙ্গি দল।
শুক্রবার (২৫ আগস্ট) নয়াপল্টনে সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হবে।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকা সফরের সমালোচনা করে বলেন, দক্ষিণ আফ্রিকায় দলবল নিয়ে, পরিবারের লোক নিয়ে দেশের টাকা খরচ করেছেন, মেম্বার হবেন বলে। কিন্তু পারেননি। শুধু শুধু জনগণের টাকা খরচ করেছেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














