কালো পতাকা মিছিল কেনো, বিএনপির কোনো নেতা মারা গেছে?
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-২৫ ১৮:৫৩:২০
বিএনপি কালো পতাকা মিছিল নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি কালো পতাকা মিছিল করছে কেনো, তাদের কোনো নেতা মারা গেছে?
তিনি বলেন, আন্দোলনের বারোটা বাজায় বিএনপি এখন শোকের মিছিল করছে।
শুক্রবার (২৫ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জনগণের সমর্থন নেই তাই ভিসানীতি ও নিষেধাজ্ঞার আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপির হতাশা শুরু হয়েছে। আন্দোলনের নামে খেলা বন্ধ করে ঘরে ফিরে যাওয়ার পরামর্শ দেন বিএনপিকে।
প্রধান অতিথির বক্তব্যে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির কালো পতাকার মিছিল নিয়ে প্রশ্ন তোলেন? বলেন, যে মিছিলে জনগণ নেই সে মিছিল গণমিছিল হয় কী করে?
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে নাটক নিশ্চয় বিএনপি কর্মীরাও চায় না। দলটির নেতারা ক্ষমতার দ্বিবা স্বপ্ন দেখছে। মানুষ যাকে ভালোবাসো, কোনো শক্তি নেই তাকে বিদায় দেয়ার।
বিএনপি ভোট চোরের হাতে দেশের ক্ষমতা নিরাপদ নয়। ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ বিজয়ী হবে আশা করেন ওবায়দুল কাদের।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














