চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৮-২৬ ১৬:০০:১৫


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। তার সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস রয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা আব্বাস।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এম জি