আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-২৭ ০৯:৩৬:৪৬
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ১৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
এদিন ২৬৪ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের করাচি। ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। ১৫৩ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং। ১৫৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর।
এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৫৩ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৫৩ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৪৯ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১১৬ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে চীনের বেইজিং। ১১৪ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে চীনের সাংহাই।
এর আগে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল ঢাকা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালির সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














