বৃহস্পতিবার থেকে টানা ৩ দিনের ছুটি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-২৭ ১১:৪৫:২১
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে টানা ৩ দিনের সরকারি ছুটি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সরকারি ছুটি। এর পরের দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
গত ১৫ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। সভায় জানানো হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
এই তিন দিন টানা ছুটির কারণে অনেকেই নানা পরিকল্পনা করে রেখেছে। পরিবারের সঙ্গে তা উদযাপনে পর্যটনকেন্দ্র এলাকায় আগে থেকেই হোটেল-মোটেল বুকিং দিয়ে রেখেছেন ভ্রমণপিপাসুরা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














