প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বুধবার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-০২ ০৯:৪৯:৩০
আগামী বুধবার (৪ অক্টোবর) দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রথমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পরে ওয়াশিংটন যান শেখ হাসিনা। তিনি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন।
রোববার (১ অক্টোবর) দলের সম্পাদকমণ্ডলীর যৌথসভায় এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেওয়ার কথা ভেবেছিলেন আওয়ামী লীগ নেতারা। লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রীকে বিষয়টি জানান ওবায়দুল কাদের। কিন্তু শেখ হাসিনা সেটি নাকচ করে দেন বলেও জানান সেতুমন্ত্রী।
প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














