ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা
আপডেট: ২০২৩-১০-০২ ১৯:১১:৫৮
ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক তিন।
অ্যান্ড্রয়েডের ভূমিকম্প সতর্কবার্তার তথ্যমতে, ভূমিকম্পের উপত্তিস্থল ভারতের মেঘালয় থেকে তিন কিলোমিটার দূরে।
বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভূটান এবং চীনেও এ কম্পন অনুভূত হয়েছে।
তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২৩ কিলোমিটার। উৎপত্তিস্তল ছিল ভারতের আসাম।
অবশ্য এ ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গত ১৭ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২, উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে।
এরআগে ১৪ আগস্ট রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














