জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-০৩ ১২:০৫:১৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার বিকাল ৩টায় গুলশান অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া উপস্থিত থাকবেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বিদেশে চিকিৎসার বিষয়সহ বর্তমান পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














