দক্ষিণখানে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী পলাতক

প্রকাশ: ২০১৬-০৬-২১ ১০:৩৭:১১


Khun.Hotta.2রাজধানীর দক্ষিণখানে পিংকি আক্তার ময়না (১৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে ময়নার স্বামী মো. সোহেল পলাতক রয়েছেন।

সোমবার রাতে দক্ষিণখানে তাদের ভাড়া বাড়ি থেকে ময়নার লাশ উদ্ধার করে পুলিশ।   দক্ষিণখান থানার এসআই সামসুল হক সরকার জানান, বারেক ভাণ্ডারিয়া রোডের রফিকুল আলম মজুমদারের বাড়িতে এ দম্পতি ভাড়া থাকতেন। রোববার বাসা থেকে একটি মোবাইল হারিয়ে যায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

এ কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পিংকির গলা ও শরীরের বিভিন্ন স্থানে কালো জখমের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।   এসআই সামসুল জানান, এ ব্যপারে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পর থেকে সোহেল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার করা হলে বিস্তারিত জানা যাবে। চলতি বছরের ২৫ জানুয়ারি ময়না ও সোহেল বিয়ে করেছিলেন। ময়নার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তার বাবার নাম জয়নাল আবেদিন।

সানবিডি/ঢাকা/এসএস