পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-১২ ১৬:১৩:৫৪
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর পৌনে ১টা থেকে গুলশানের আমেরিকান ক্লাবে এ বৈঠক শুরু হয়।
বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, বৈঠক শুরুর সময় উপস্থিত ছিলেন আমেরিকা দূতাবাসের রাজনীতি ও অর্থনীতি বিষয়ক ডেপুটি কাউন্সেলর আর্তুরো হাইন্স।
তবে বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এছাড়া বৈঠকের সত্যতাও বিএনপি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














