চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-১৫ ১৫:৫৮:৩৯
চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল সোমবার সকাল ৮:৩০ টায় সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।’
বঙ্গভবনের মুখপাত্র জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির চিকিৎসা করানোর কথা রয়েছে।
রাষ্ট্রপ্রধান চিকিৎসা শেষে আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














