বিএনপি নেতা শামসুজ্জামান দুদু আটক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০৬ ০৯:১১:০৯
রোববার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
শামসুদ্দিন দিদার জানিয়েছেন, রোববার দিবাগত রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল শামসুজ্জামানের বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। সঙ্গে তাঁর ভাগনে ব্যবসায়ী হাসনাত আশরাফকেও (রবিন) নিয়ে গেছে পুলিশ। শামসুজ্জামানের ছোট ভাই ওয়াহিদুজ্জামান বিষয়টি তাদের জানিয়েছেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














