রাজধানীতে বাসে আগুন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-১০ ১১:৩২:০০
রাজধানীর মিরপুর দিয়াবাড়ি নয়তলা ভবনের পাশে রয়েল সিটি গেট এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। রাজধানীর কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ করেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আজ রাত ১১টা ১০ মিনিটে বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। রাত ১১টা ৩০ আগুন নির্বাপন করা হয়। বাসটি দাঁড়ানো অবস্থায় ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে বা কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














