২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় পার্টি
আপডেট: ২০২৩-১১-২৭ ১৮:১৫:২০
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)। ৩০০ আসনে লাঙল প্রতীকের চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণার কথা থাকলেও ২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।
সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্ট চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ, তার ছেলে সাদ এরশাদ ও ড. কে আর ইসলামের মনোনয়ন সংগ্রহ নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তাদের ছাড়াই চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়। এই তিনজন যদি নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেন তাহলে তাদেরও মনোনয়ন দেওয়া হবে বলে জানান মুজিবুল হক চুন্নু।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত বাড়ানো হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














