কক্সবাজার থেকে মনোনয়নপত্র কিনলেন সৈয়দ ইবরাহিম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-২৯ ১০:৫৩:৩২
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ঢাকার দুটি আসনে মনোনয়নপত্র নেওয়ার পর এবার কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রতিনিধির মাধ্যমে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জেপি দেওয়ানের কার্যালয় থেকে দুজনের মনোনয়নপত্র নেওয়া হয়।
এদিকে সৈয়দ ইবরাহিমের সঙ্গে একই দিনে কক্সবাজার-১ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। এ ছাড়াও একই আসনে মনোনয়ন নিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল।
এর আগে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ঢাকা-৫ ও ঢাকা-১৪ আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেন। সোমবার (২৭ নভেম্বর) প্রতিনিধির মাধ্যমে ঢাকা মহানগরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














