আওয়ামী লীগ নেতা মায়ার ছেলে দীপু মারা গেছেন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-০২ ১৯:২৫:৫৩


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দীপু) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

শোক বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এম জি