সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-০৩ ১২:১৮:২৪
বিএনপির ডাকা নবম দফা অবরোধের প্রথমদিনে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৩ প্লাটুনসহ সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














