জাতীয় পার্টিকে ২৬ আসন ছাড়ল আওয়ামী লীগ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-১৭ ১৬:৩২:০০
দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির জন্য ২৬টি আসনে প্রার্থী প্রত্যাহার করেছে আওয়ামী লীগ।
রোববার (১৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, আওয়ামী লীগের মিত্রদের সঙ্গে জোটভুক্ত হয়ে নির্বাচন করছি আমরা। আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। যাচাই-বাছাই শেষে ৫টি আসনের মনোনয়ন বাতিল হয়েছে।
বিপ্লব বড়ুয়া বলেন, জাতীয় পার্টিকে ২৬টি এবং শরিকদের ৬টি আসন ছেড়ে দিয়েছি। বাকিগুলোতে আমাদের প্রার্থীরা নির্বাচন করবেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














