বাস অটোরিকশার সংঘর্ষে বগুড়ায় ৩জন নিহত

প্রকাশ: ২০১৬-০৭-১৫ ২১:২৪:৩৬


বাসবগুড়ার সাবগ্রামে বাস-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চালক জিয়াসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ৩ জন।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে সাতগ্রাম বাজারের পূর্বাচল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

স্থানীরা জানায়, রংপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে সিএনজির
তিনজন ঘটনাস্থলেই নিহত হন। নিহত চালক জিয়ার বাড়ি বগুড়ার শাহজাহানপুরের মাদলা গ্রামে। বাকি দুজনের নাম ও
পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো