আজ রাজধানীতে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা
আপডেট: ২০২৪-০১-০১ ০৯:৩১:৩৯
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ সোমবার (১ জানুয়ারি) রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য কিছু সড়কে ডাইভারশন করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
পয়েন্টসমূহ হলো সায়েন্সল্যাব ক্রসিং, পান্থপথ ক্রসিং, ধানমন্ডি ২৭নং রোড ক্রসিং ও ধানমন্ডি ৩ নম্বর রোড ক্রসিং।
ডিএমপির নির্দেশনায় যা জানানো হয়েছে, মিরপুরের গাবতলী থেকে রাসেল স্কয়ার ও আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ হতে ধানমন্ডি ২৭নং রোডে ডানে মোড় নিয়ে শংকর-ঝিগাতলা-সায়েন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে।
নিউমার্কেট ও সায়েন্সল্যাব হতে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমন্ডি ২ নং রোডে বামে মোড় নিয়ে ঝিগাতলা-শংকর-ধানমন্ডি ২৭ নং রোড হয়ে গন্তব্যে পৌঁছাবে।
রেইনবো, এফডিসি হতে রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন সোনারগাঁও ক্রসিংয়ে বামে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














