আজ ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০১-০১ ১১:১৩:১৪
আজ ২০২৪ নতুন বছরের প্রথম দিনই বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। ঢাকার বায়ু মানে আজও তেমন উন্নতি ঘটেনি। সোমবার (১ জানুয়ারী) সকাল ৮টা ২৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
আইকিউএয়ার সূচকের তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ২৪৪ অর্থাৎ এখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংদু। শহরটির স্কোর হচ্ছে ২১৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।
সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে গানার আক্রা এবং শহরটির স্কোর হচ্ছে ২১৩। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














