আদালত বর্জনের পর বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের বিক্ষোভ মিছিল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-০১ ১৫:৩৮:১৫
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার নিম্ন আদালতে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা আদালত বর্জন করেছেন। আজ সোমবার তারা আদালত বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। এসময় তারা ‘ডামি নির্বাচন’ বন্ধের দাবিতে নানান স্লোগান দেন।
এই মিছিলে উপস্থিত ছিলেন, ঢাকা বারের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, ওমর ফারুক ফারুকী, মহসিন মিয়া, আব্দুর রাজ্জাক ও এস এম কামাল প্রমুখ।
গত ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ১ থেকে ৭ জানুয়ারি সারাদেশের সব আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














