দর বৃদ্ধির শীর্ষে আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড

সানবিডি২৪ আপডেট: ২০২৪-০১-০১ ১৫:৪৭:৫৯


বছরের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ২৭৪ বারে ২২ লাখ ৮৭ হাজার ৯৪১ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ক্রিষ্টাল ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩১৬ বারে ৬৬ লাখ ৮৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বিডি থাই এ্যালুমিনিয়ামের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৮৪ বারে ৭৬ লাখ ৩৬ হাজার ২৭৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২২ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৯.৫৭ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি ফান্ডের ৮.৯৬ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্টের ৮.৮৬ শতাংশ, রুপালী ইন্স্যুরেন্সের ৮.৮২ শতাংশ, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলীর ৮.৭২ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৮.৬০ শতাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭.৯৬ শতাংশ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস