ফরিদপুরে আজ প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-০১-০২ ০৯:৪৫:৫৫


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে আজ মঙ্গলবার ফরিদপুরে সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেলে তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে জেলা শহরের পাশাপাশি চারটি নির্বাচনী আসনে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে জেলা শহরের পাশাপাশি চারটি নির্বাচনী আসনে উৎসবের আমেজ বিরাজ করছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক নুরুল আমীন বাপ্পি। অধীর আগ্রহে অপেক্ষায় আওয়ামী লীগের জেলা ও উপজেলা নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। জনসভায় লাখো মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, জনসভাস্থলসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসভা সফল করতে গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি নিরাপত্তা বাহিনী কাজ করছে। তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, এসএসএফ, ডিজিএফআই ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এনজে