বিএনপির আরও ২ নেতা বহিষ্কার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-০২ ১৪:০৮:০৭


গাজীপুরের সদর উপজেলার বিএনপির আরও ২ নেতাকে দলীয় শঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলার সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক শাহ আলম খলিফা এবং সদস্য রাজীব মাস্টারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একই অভিযোগে বেশ কিছু নেতাকে বহিষ্কার করেছে দলটি।

এনজে