সৎ মেয়েকে ধর্ষণ করতে গিয়ে বাবা আটক!
প্রকাশ: ২০১৬-০৭-১৭ ১৯:১৭:৪২
আশুলিয়ায় ১১ বছরের শিশু সন্তানকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তার সৎ বাবাকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ জুলাই) সকালে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় এই ঘটনা ঘটে।
আটক মঞ্জুরুল আলম (৩৫) বগুড়া সদর থানার কইপাড়ার রওশন আলীর ছেলে।
ভুক্তভোগীর মা সালমা বেগম অভিযোগ করে বলেন, প্রথম স্বামী আনোয়ার হোসেনকে তালাক দেওয়ার পর ওই ঘরের এক মেয়ে সন্তানকে নিয়ে একা হয়ে পড়েছিলেন তিনি।
চার বছর পর জামগড়া এলাকার পলমল গার্মেন্টের কিউসি-ম্যান মঞ্জুরুল আলমকে বিয়ে করেন। তখন থেকে মেয়ে আর দ্বিতীয় স্বামীকে নিয়ে মধ্য গাজীরচট এলাকায় ভাড়া থাকতেন তারা। নিজেও একটি পোশাক কারখানায় কাজ করতেন সালমা বেগম।
রবিবার সকালে সালমা বেগম কাজে চলে গেলে তার ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়েকে একা পেয়ে নিজ ঘরেই ধর্ষণের চেষ্টা চালায় মঞ্জুরুল।
এসময় মেয়ের চিৎকারে প্রতিবেশিরা ঘটনা দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মঞ্জুরুলকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক রাসেল মোল্যা জানান, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













