রাজধানীতে ট্রেনে আগুন
সানবিডি২৪ আপডেট: ২০২৪-০১-০৫ ২১:৪২:১৫
রাজধানীর গোপীবাগ এলাকায় একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) এ তথ্য জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি জানান, রাত ৯টার দিকে আগুনের খবর পাওয়া গেছে। ট্রেনটির নাম বেনাপোল এক্সপ্রেস। ঘটনাস্থলে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ার ইসলাম বলেন, মোট ৪টি বগিতে আগুন লেগেছে। ৯টা ৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট স্পটে যাচ্ছে।
ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে আসে। ট্রেনটির ঢাকায় পৌঁছার কথা রাত ৮টা ৪৫ মিনিটে। এর মধ্যে গোপীবাগে পৌঁছালে আগুনের ঘটনা ঘটে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














