আবারও সরকার গঠন করব: শেখ হাসিনা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-০৭ ১০:০২:৪৬
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কার জয়লাভ হবে। আবারও জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করব।
তিনি বলেন, অনেক বাধা ছিল, বিপত্তি ছিল, দেশের মানুষ তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। ভোট দেয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি। এজন্য জনগণের প্রতি কৃতজ্ঞ।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপি একটি সন্ত্রাসী দল, তারা নির্বাচনে বিশ্বাস করেন না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি জ্বালাও-পোড়াওয়ের অনেক ঘটনা ঘটিয়েছে। জঘন্য কাজগুলো যারা করেছে, তারা গণতন্ত্র বিশ্বাস করে না। দেশের মানুষের কল্যাণও চায় না। গণতান্ত্রিক ধারা চায় না।
সামনে আরও কাজ আছে সেগুলো শেষ করতে চান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে তা, বাস্তবায়ন করতে পারব। জনগণের ওপর এ বিশ্বাস আছে তার।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














