সরকার পতনে বিএনপির আন্দোলন চলমান থাকবে: রিজভী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-০৭ ১০:৫২:৪৫


এই সরকার পতনের জন্য বিএনপির আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

‘অবৈধ নির্বাচন’ বর্জন ও হরতালের সমর্থনে রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আজকে সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি বলেও জানান তিনি। অভিযোগ করেন, ক্ষমতা হারানোর ভয়ে আগের রাতেই ব্যালট বাক্স ভরে রেখেছে।

এ সময় দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানান রিজভী।

এম জি