গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি: নানক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-০৭ ১১:০০:১১
ভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেছেন, জনগণ বিএনপিকে বৃদ্ধাঙ্গুলী এবং রেড কার্ড দেখিয়েছে। ভোটারদের দীর্ঘ লাইন তার প্রমাণ।
রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
পরে সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। ভোটারের ব্যাপক উপস্থিতি রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে এই উপস্থিতি আরও বাড়বে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














