দ্বাদশ জাতীয় নির্বাচন

সারাদেশে ভোট পড়েছে ৪০ শতাংশ: সিইসি

সানবিডি২৪ আপডেট: ২০২৪-০১-০৭ ১৭:৫৮:০২


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, এখন পর্যন্ত ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। এটি আরও বাড়তে পারে।

সংবাদ সম্মেলনে ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এর আগে দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম জানিয়েছেন, বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে।

এম জি